মানুষ মানুষের জন্য, শিক্ষা সবার জন্য এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান সজিব আহম্মেদ ওয়েল ফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে গ্রাম পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চর বকশিয়া গ্রামে এ পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
Sponsored by Revcontent
From The Web
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনার সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সজিব আহম্মেদ ওয়েল ফেয়ার ট্রাস্ট’র চেয়ারম্যান সজিব আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৪ নং লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, গৌরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুজ্জামান ভূঁইয়া, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক শফি উদ্দিন তালুকদার, লেখক অধ্যাপক আলী রেজা, ছড়াকার লেখক এম কে হারুন, ‘বাংলাদেশ গ্রাম পাঠাগার আন্দোলন’ এর নায়ক অধ্যক্ষ আবদুস ছাত্তার খান ও লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহলম সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷