রবিবার, আগস্ট ০৭, ২০১৬

ঘাটাইলে মর্যাদার লড়াইয়ে আ’লীগের প্রার্থী বিজয়ী বিএনপির ভরাডুবি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
রবিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌরসভা নির্বাচন সকাল ৮.০০ থেকে টানা বিকেল ৪.০০ টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রাথী সহ মোট ৩ জন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান খান শহীদ বিপুল ভোটে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা- ৮ হাজার ৮ শত ৯৪ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ধলা পেয়েছেন  ৪ হাজার ৭ শত ৭১ ভোট। স্বতন্ত্র মোঃ রফিকুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে- ৭ শত ১৪ ভোট পেয়েছেন। এদের মধ্যে পৌরসভার নির্বাচিত সাধারন  কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডঃ মোঃ বিশা মিয়া ২ নং ওয়ার্ডঃ মোঃ হেকমত আলী । ৩নং ওয়ার্ডঃ মোঃ সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ডঃ মোঃ আবু হায়দার(লিটন সরকার)  ৫নং ওয়ার্ডঃ কাজী জাহাঙ্গীর   ৬নং ওয়ার্ডঃ বর্তমান কাউন্সিলর মোঃ সোহানুর রহমান (মাজহারুল)  ৭ নং ওয়ার্ডঃ বর্তমান কাউন্সিলর শেখ মোঃ কবীর উদ্দিন, ৮নংওয়ার্ডঃ শাহাদৎ হোসেন শামীম সরকার  ৯ নং ওয়ার্ডঃ শহিদুল ইসলাম ভূঁইয়া সংরক্ষিত মহিলা ১ নংওয়ার্ডেঃ ছালমা বেগম ২নং ওয়ার্ড-রাশিদা বেগম ও ৩ নং ওয়ার্ডঃ রওশন আরা রুবি। পৌরসভায় মোট ভোটার সংখ্যা-১৯,৮৫৩।  মহিলা ভোটার সংখ্যা-১০১৭৭, পুরুষ ভোটার সংখ্যা-৯৬৭৬ জন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷