মঙ্গলবার দিবাগত রাত ৩.০০ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া
ইউনিয়নের তমালতলা নামক স্থানে সৌদি প্রবাসী আঃ মান্নান (৪০) গাড়ীতে ডাকাতী
করার সময় ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। আটকৃত ডাকাতদের
নাম-১। মোঃ আরিফুল ইসলাম (১৮), পিতা-জহুরুল ইসলাম, গ্রাম-বাটাজোর ভালুকা
থানা, ২। মোশারফ হোসেন (১৮), পিতা-জালাল উদ্দিন, গ্রাম-ভালুকা থানা কাছিনা,
৩। মোঃ আঃ জলিল (১৯), পিতা-মৃত-আঃ কদ্দুছ, গ্রাম-কাছিনা, ৪। মোঃ ওবায়দুল
হক (১৮), পিতা-হাশেম আলী, গ্রাম-কাছিনা, ৫। মোঃ তানজিল হোসেন (১৮),
পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-বাটাজোর মানিকধারা গ্রামে।
সাগরদিঘী
তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক(এস/আই) মোঃ কবির হোসেন ও এলাকাবাসী
জানায় আকন্দেরবাইদ (বাকচালা) গ্রামের মৃত-আঃ জলিলের ছেলে আঃ মান্নান (৪০)
দীর্ঘদিন সৌদিতে চাকুরী শেষে বাড়ি ফেরার পথে ভালুকা থেকে পিছনে পাঁচ ডাকাত
দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাইভেটকারটি তমালতলী নাম স্থানে
পৌছালে ডাকাতদের ঢাকা মেট্রো-চ-১১-৭৭৪৩ নং সাদা রংয়ের একটি মাইক্রোবাস
প্রাইভেটকারটির সামনে গতিরোধ করে দাঁড়ায় এবং গাড়ী ভাংচুর করে। এ সময় গাড়ীর
ড্রাইভার ডাকচিৎকার আশেপাশের গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের চারিদিকে ঘেরাও
করে ফেলে। পরে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, আমরা
গ্রামবাসীর সহযোগিতায় ডাকাতদের আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের থানায়
ডাকাতি মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷