মঙ্গলবার, মে ৩১, ২০১৬

ঘাটাইলের ধলাপাড়া ইউপি’র বাজেট ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ সোমবার বিকেলে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে ২০১৬-১৭ অর্থবৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
১ কোটি ৯৩লক্ষ ৭৭হাজার ৪শত ৮৫ আয় ১ কোটি ৯২ লক্ষ ৭২হাজার  ২শ ৫২ টাকা ব্যয়, ১ লক্ষ ৫২ হাজার ৩৩ টাকা উদ্বৃত্ত দেখানো হয়। ৯টি ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারদের উপস্থিতিতে বাজেট ঘোষনা করেন ইউনিয়ন সচিব মোঃ আবু বকর আখন্দ।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত সাগরদিঘী চেয়ারম্যান কার্যালয়ে ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে বাজেট ঘোষনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ লুৎফর রহমান খান, চাকুরীজীবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঘাটাইল উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সিকদার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷