নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে ঘাটাইলের ৩নং জামুরিয়া ইউনিয়নের নির্বাচন ৷ ৩নং জামুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম খান (হেস্টিং) |অপর দিকে ধানেরশীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন (শামীম) | ঘাটাইল উপজেলা আ’লীগ ও টাঙ্গাইল জেলা আ’লীগকে উপেক্ষা করে সরাসরি কেন্দ্র থেকে মনোনিত হন এক সময়ের প্রভাবশালী আ’লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিং ৷উপরদিকে ঘাটাইল থেকেই মনোনিত হন এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন শামীম ৷ এই জামুরিয়া ইউনিয়ন এই দুই নেতার প্রভাব ও সাপোর্ট বেশি থাকায় কোনো বিদ্রোহী প্রার্থী নেই ৷ নির্বাচনের বর্তমান প্রেক্ষাপট ও বিভিন্ন এলাকা ওয়ার্ড বা মহল্লা ঘুরে দেখা গেল দুজনেই রয়েছে শক্ত অবস্থানে ৷ঘাটাইলের বাকী ৭টি ইউপিতে বিদ্রোহী ও সতন্ত্র একাধিক প্রার্থী থাকলেও জামুরিয়া ইউপিতে নেই কোনো বিদ্রোহী বা সতন্ত্র প্রার্থী ৷ এখানে শুধু নৌকা ও ধানেরশীষ তাই সবাই বলাবলি করেছেন জামুরিয়া ইউনিয়নের নির্বাচন যেন বাঘে বাঘে লড়াই ৷ আর সেই বাঘে বাঘে লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪জুন পর্যন্ত ৷ দুজন প্রার্থী এখন বিভিন্ন মামলায় জরিত রয়েছেন ৷ ঘাটাইলে এমপি সমার্থক হওয়ায় শহিদুল ইসলাম খান (হেস্টিং) উপজেলা আ’লীগের পুর্ন সহয়তা পাচ্ছেন না ৷ অপর দিকে বিএনপির পুর্ন সহয়তা পাচ্ছেন ইখলাক হোসেন (শামীম) ৷ তবে ভোট জরিপে কিছুটা এগিয়ে রয়েছে নৌকা ৷ তবে লড়াইয়ের শেষ দেখতে অপেক্ষা ৪জুন পর্যন্ত ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷