রবিবার, মে ২৯, ২০১৬

ঘাটাইলে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ রবিবার সকালে ঘাটাইল উপজেলার কান্দুলিয়া গ্রামের একটি পতিত জমি থেকে মফিজুর রহমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ ও তার পরিবারের ধারনা মফিজকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মফিজুর রহমান(৩০) ঘাটাইল উপজেলার কান্দুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে। সে ৬/৭ বছর আগে পাশ্ববর্তী গোপালপুর উপজেলার ধুলটিয়া গ্রামের ইব্রাহিমের মেয়ে ছাহেরাকে বিয়ে করে । এই ঘরে মাফিয়া (৩) নামে একটি কন্যা সন্তান আছে। তিন বছর আগের তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে ।

মফিজুর ঘাটাইল উপজেলার মনিদহ গ্রামে আলমগীরের মেশিনে ড্রাইভার হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত। বাড়ির সাথে যোগাযোগ কমছিল। ছাহেরার সাথে মফিজের বিবাহ বিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে পুনঃ সম্পর্ক স্থাপনের চেষ্ঠা চলছিল এবং ছালেহাদের বাড়িতে যাতায়াত ছিল বলে জানায় এলাকাবাসী।

গতকাল রোববার সকালে উপজেলার কান্দুলিয়া গ্রামের জিএম নামের এক লোকের একটি পতিত জমিতে তার লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখান  থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ছাহেরাকে আটক করে থানায় নিয়ে যায়। মফিজের বাবা জামালের দাবী তাকে জোড় করে বিষ খাইয়ে হত্যা করে লাশ পতিত জমিতে ফেলে দেয়া হয়েছে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷