বুধবার, এপ্রিল ১৩, ২০১৬

ঘাটাইলে ছাত্রদলের দুই নেতাকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  ঘাটাইল উপজেলা ও পৌর ছাত্রদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই নেতা হলেন,ঘাটাইল উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ খোকন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান সুমন।
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদ সহ তাদেরকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। বুধবার দপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী ও পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ জাকিরুল হাসান ফিরোজ এর যৌথ স্বাক্ষরিত একটি চিঠিতে এ বহিস্কারাদেশ  প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷