নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ আজ সকাল থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.ক.ম রেজাউল করিম মনোনয়ন প্রদান ও গ্রহন করেন।
দলীয় মনোনীত পার্থীরা হলেন-২নং ঘাটাইল ইউয়িনের হারুন অর রশিদ, আসাদুজ্জামান শাহীন, দেউলাবাড়ী ইউনিয়নের রফিকুল ইসলাম খান, সোহরাব হোসেন, জামুরিয়া ইউনিয়নের ইখলাক হোসেন খান শামীম, আব্দুল বাছেদ, লোকেরপাড়া ইউনিয়নের এ্যাডভোকেট সাইফুল ইসলাম শিবলী, সোলায়মান কবির, দিগড় ইউনিয়নের আঃ সাত্তার, আবুল কালাম আজাদ (মামুন), মনসুর আহম্মেদ, আনেহলা ইউনিয়নের শফিউর রহমান মুক্তা, সবুজ খান, দিঘলকান্দি ইউনিয়নের নজরুল ইসলাম, শাহিনূর রহমান শাহীন, সেলিনা তালুকদার, দেওপাড়া ইউনিয়নের আব্দুস সালাম, জামাল ভূঁঞা, এরশাদুল ইসলাম সহ মোট ৮টি ইউনিয়নে ২০ জন কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷