মঙ্গলবার, এপ্রিল ০৫, ২০১৬

রাতের আঁধারে উজাড় হচ্ছে ঘাটাইলের শাল-গজারি বন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঘাটাইলের ধলাপাড়া রেঞ্জের বটতলি বিট অফিসের আওতায় সংরক্ষিত বনাঞ্চলসহ শাল-গজারি গাছ রাতের আঁধারে উজাড় হয়ে যাচ্ছে। আর এ কাজের সাথে বটতলি বিট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারি জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বটতলি বিটের বড়চালা, বগা সাইরের পাড়া, খাগরাটা, কুবেদ আলীর চালায় শাল-গজারি গাছ কেটে পার্শ্ববর্তী মধুপুর থানার কাঠ ব্যবসায়ীদের মাধ্যমে রাতের আঁধারে বিক্রি করা হচ্ছে। এতে বিটের লোকজনই জড়িত। অভিযোগ সর্ম্পকে জানতে চাওয়া হলে বটতলি বিট কর্মকর্তা মোশরাফ বলেন, কাঠ চোরেরা রাতের আঁধারে দু'একটা গাছ কাটে। তবে ঢালাওভাবে অভিযোগ সত্য নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷