সোমবার, জুন ২৪, ২০১৯

ঘাটাইলে শিশু শিক্ষার্থীদের নিয়ে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল: শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৪ জুন) দুপুরে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. রুবি খান, ইউপি সদস্য হাজী চাঁন মিয়া, গুডনেইবারস স্কুলের প্রধান শিক্ষিকা মোসা. হোসনে আরা পারভীনসহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীএবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১১৫২ জন শিশুদের মাঝে ৫টি কলম, ৫টি খাতা, ১ লিটার সয়াবিন তৈল,৩০০ গ্রাম গুরো দুধ, ১ পেকেট বিস্কুট বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার ।

ঘাটাইলে সপ্তম শ্রেণীর ছাত্রী গণধর্ষণ!

টাঙ্গাইলের ঘাটাইলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল, উপজেলার দশআনি বকশিয়া গ্রামের সোহরাব আলী তালুকদারের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও মৃত আমীর আলীর ছেলে হামিদ এলাইস আলফিন। গত শুক্রবার (২১ জুন) উপজেলার দশআনি বকশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে আজ সোমবার (২৪ জুন) সকালে ওই দুইজনকে আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ধর্ষক আলমগীর ও হামিদকে গ্রেপ্তার করে সোমবার টাঙ্গাইল কোর্টে প্রেরণ করেছে।

পুলিশ ও মেয়েটির মা জানায়, উপজেলার লোকের পাড়া ইউনিয়নের দশআনী বকশিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছে। গত শুক্রবার ওই ছাত্রী বাড়ি থেকে তার বন্ধুর সাথে দেখা করতে বের হয়। এসময় ধর্ষক আলমগীর ও হামিদ তাকে বন্ধুর সাথে দেখা করার জন্য সহযোগিতা করবে বলে জানায়। পরে ওই ছাত্রীকে কৌশলে নিয়ে গিয়ে দুইজন মিলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যায়।

পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তার মা বাদী হয়ে আজ সোমবার সকালে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, গণধর্ষণের ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে সোমবার সকালে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ওই দুই ধর্ষককে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরন করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এছাড়া ওই ধর্ষিত মেয়েটাকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার, জুন ২৩, ২০১৯

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রোববার (২৩  জুন) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈকিত দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী জাকজমকপুর্নভাবে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ সহ দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু এর সভাপতিত্বে উপজেলা চত্বরে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য এ্যাডঃ
শাহেনশাহ সিদ্দিকী (মিন্টু), উপজেলা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, আওয়ালীগ নেতা মোতালিব হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ

ঘাটাইলে ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মোড় সংলগ্নে ও জেলা ছাত্রকল্যাণ পরিষদের অফিসে এই কমিটি হয়।

এসময় মো: আবু সাইদ রুবেল আহবায়ক এবং রবিউল ইসলাম তমাল, মোঃ রঞ্জু আহমেদ, আবিদ হাসান সহ নয়জনকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের জন্য ১০৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির শিকদার, সহ-সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, সহ-সম্পাদক কাওসার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক অমিত আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক তোয়াব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বৈশিষ্ট্য সমাজসেবক জামিল হাসান, সরকারি সা’দত কলেজ করটিয়া শাখার যুগ্ম আহবায়ক মো: মামুনসহ ছাত্র কল্যাণ পরিষদের সকল নেতাকর্মী।

শনিবার, জুন ২২, ২০১৯

ছয় মাসেও গ্রেফতার হয়নি মূল হোতা

ঘাটাইলে চাঞ্চল্যকর কিশোর অটোবাইক চালক শাকিল খান হত্যার মূল হোতা হারুনকে ৬ মাসেও গ্রেফতার করতে পারেনি ঘাটাইল থানা পুলিশ। সে উপজেলার পাড়াকুশারিয়া গ্রামের করিম মিয়ার ছেলে।

জানা গেছে, কিশোর শাকিল অটোবাইক নিয়ে ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ি কামার চালা থেকে বের হয়।

ঘটনার এক মাস পর সন্দিগ্ধ আসামি গৌরিস্বর গ্রামের দৌলত আলীর ছেলে শফিকুল ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে ভিকটিম শাকিলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে মোবাইলের সূত্র ধরে একে একে গ্রেফতার করা হয় নলমা গ্রামের মজিদের ছেলে আমির আলী, পাড়াকুশারিয়া গ্রামের আ. ছালামের ছেলে শাহআলম ও সিরাজ খানের ছেলে শফিক খান। স্থানীয় অটোবাইক ও সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক শাহআলমসহ ৫ যুবক সুপরিকল্পিতভাবে অটোবাইকসহ শাকিলকে অপহরণ করে মধুপুর শালগড়ের ভেতর নিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ পুঁতে রাখে। মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক আপেল মিয়া জানান, ঘটনার মূল আসামি হারুনকে ধরার চেষ্টা চলছে।

ঘাটাইলে মালামাল লুট আসামিরা প্রকাশ্যে

জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারের জালালপুর এলাকায় প্রকাশ্যে একতা ফুড প্রোডাক্টের ৫টি গুদাম ঘর থেকে দেশীয় অস্ত্রের মুখে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হওয়ার ঘটনায় মামলার চার মাস পেরিয়ে গেলেও ১০ আসামির কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আসামি ধরার নামে বাদীর কাছ থেকে নানা অজুহাতে কয়েক দফায় টাকা নিলেও কিছুতেই কিছু হচ্ছে না। উল্টো ওই কর্মকর্তা বাদীকে আসামির খবর দিলে ধরে দেয়ার কথা বলে নানা টালবাহানা করছেন। ২৭ এপ্রিল নিরুপায় হয়ে মামলার বাদী একতা ফুড প্রোডাক্টের মালিক ইউসুফ আলীর ছেলে হায়দার আলী আসামিদের দ্রুত গ্রেফতার ও মামলার অগ্রগতি চেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে ঘাটাইলের সাগরদীঘি ফাঁড়ির মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হককে মামলার অগ্রগতির নির্দেশনা দেন পুলিশ সুপার। তাতেও কিছু হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক বলেন, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বাদীকে আসামির খোঁজ পেলে আমাকে জানাতে বলেছি। মামলার বাদী হায়দার আলী বলেন, মামলার চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একজন আসামিকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। উল্টো তদন্তকারী কর্মকর্তা নানা টালবাহানা করছেন। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

শুক্রবার, জুন ২১, ২০১৯

ঘাটাইলের প্রথম মেয়র হাসান আলীর ইন্তেকাল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও যুগ্ম আহবায়ক ঘাটাইল  পৌর সভার প্রথম প্রশাসক ও মেয়র পৌরএলাকার চাঁন্দশী নিবাসী মুক্তি যোদ্ধা হাসান আলী(৮০) শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

ইন্না লিল্লাহে......ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি ফুস ফুসে সংক্রামক ব্যাধি সহ নানা অসুখে ভুগছিলেন। বাদ মাগরীব ঈদ গাহ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়

 শেষে ঘাটাইল পৌর সভায় অবস্থিত ছোট গোরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সুত্রে জানা যায় । মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়ে ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ঘাটাইলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ ইমাম মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্টের সদস্যদের উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কোর্স এবং মাজার শরীফ ও খানকাহ্ সমুহের তত্ত্বাবধায়কদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী ফাউন্ডেশন ঘাটাইলের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপেিতত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ সুফি মজিবর রহমান, উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মাও. মো.শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।


ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বৃহস্পতিবার (২০ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালীতে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. শহিদুল ইসলাম লেবু ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার, জুন ২০, ২০১৯

ঘাটাইলে ৫ম শ্রেণির সিয়াম বাঁচতে চায়

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সিয়াম (১২) গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। সিয়াম মাদ্রাসায় ৫ম শ্রেণীতে লেখাপড়া করতো। সে বিগত ৫ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়। পরে তার হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। সেই সাথে একটি বাল্ব অকেজো হয়েছে।

সে বর্তমানে ঢাকা ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের ব্রিগেয়িার জেনারেল প্রফেসর নুরুন্নাহার ফাতেমার নিকট চিকিৎসাধীন রয়েছেন।

সিয়ামকে ওপেন হার্ট সার্জারী করার জন্য ভারতে রেফার করা হয়েছে। ওপেন হার্ট সার্জারী করাতে অন্তত ৪/৫ লাখ টাকা খরচ হবে বলে তার চিকিৎসক জানিয়েছেন।

সিয়ামের গরীব বাবা মার পক্ষে এত টাকা জোগার করা সম্ভব নয়। তাই সিয়াম ও তার পরিবার দেশবাসীর কাছে সাহায্যে আবেদন করেছন। আপনার সামান্য সাহায্য পেলেও বেঁচে যেতে পারে ১২ বছর বয়সী সিয়াম।

সাহায্য পাঠাবার ঠিকানাঃ মোছা. শাহিনা, সঞ্চয়ী হিসাব নং ২৭০৪৭৮৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, ঘাটাইল শাখা টাঙ্গাইল। বিকাশ নং: ০১৭৫৪৭২৮৩২০