জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারের জালালপুর এলাকায় প্রকাশ্যে একতা ফুড প্রোডাক্টের ৫টি গুদাম ঘর থেকে দেশীয় অস্ত্রের মুখে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হওয়ার ঘটনায় মামলার চার মাস পেরিয়ে গেলেও ১০ আসামির কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আসামি ধরার নামে বাদীর কাছ থেকে নানা অজুহাতে কয়েক দফায় টাকা নিলেও কিছুতেই কিছু হচ্ছে না। উল্টো ওই কর্মকর্তা বাদীকে আসামির খবর দিলে ধরে দেয়ার কথা বলে নানা টালবাহানা করছেন। ২৭ এপ্রিল নিরুপায় হয়ে মামলার বাদী একতা ফুড প্রোডাক্টের মালিক ইউসুফ আলীর ছেলে হায়দার আলী আসামিদের দ্রুত গ্রেফতার ও মামলার অগ্রগতি চেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে ঘাটাইলের সাগরদীঘি ফাঁড়ির মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হককে মামলার অগ্রগতির নির্দেশনা দেন পুলিশ সুপার। তাতেও কিছু হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক বলেন, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বাদীকে আসামির খোঁজ পেলে আমাকে জানাতে বলেছি। মামলার বাদী হায়দার আলী বলেন, মামলার চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একজন আসামিকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। উল্টো তদন্তকারী কর্মকর্তা নানা টালবাহানা করছেন। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷