শনিবার, জুলাই ২৩, ২০১৬

ঘাটাইল পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শনিবার (২৩জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করা হয়। সকাল থেকে আনন্দঘন পরিবেশে দলীয় সমর্থিতদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের স্ব স্ব প্রতীক সংগ্রহ করে। এবার পৌরসভায় ০২ জন মেয়র প্রার্থী, ০৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ২৪ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আওয়ামীলীগ থেকে দলীয় প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক শহিদুজ্জামান খান ভিপি শহিদ, বিএনপি থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। 
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও ঘাটাইল পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আগামী ০৭ আগস্ট সারাদেশে মেয়াদ উত্তীর্ণ  ঘাটাইলসহ মোট ০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌর সভায় মোট ১৯ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
নির্বাচনকে ঘিরে ঘাটাইল পৌর এলাকায় জমে উঠেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেও প্রচার-প্রচারণা। শুরু করেছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। আর নির্বাচনের ‘প্রতিশ্রুতি’ তো রয়েছেই।  

শুক্রবার, জুলাই ২২, ২০১৬

ভূঞাপুরে সংখ্যালঘু ধর্মীয় ৬ নেতাকে হত্যার হুমকি

গত বৃহস্পতিবার রাতের কোন একসময় টাঙ্গাইলের ভূঞাপুরে সংখ্যালঘু ধর্মীয় ৬জন নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোষ্টার টাঙিয়ে দিয়েছে জঙ্গীরা। চাঁদতারা অঙ্কিত সবুজ রঙের কালিতে হাতের লেখা পোষ্টার ৬জনের নাম উল্লেখ করে  ৩ নেতার বাড়ির গেটে টানিয়ে দেয়া হয়।  
দেয়ালে পোস্টার লেখা ও পুলিশ জানাায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সরণ দত্ত, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর শাখা সাধারণ সম্পাদক ও ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, ফলদা কেন্দ্রীয় কালিমন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মণ, ফলদা ইউনিয়ন পরিষদের ৫ ওয়ার্ডের সদস্য কনক চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন বসাক, ফলদা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন মজুমদার ও সংখ্যালঘু নেতা ভজন চন্দ্র ঘোষের নাম উল্লেখ করে ৩ জনের বাড়িতে চাঁদতারা অঙ্কিত সবুজ রঙের কালিতে হাতের লেখা পোষ্টার গত বৃহস্পতিবার রাতের কোন একসময় টানিয়ে দিয়ে যায় জঙ্গীরা।
শুক্রবার সকালে ঘুম থেকে উঠার পর টাঙানো পোষ্টার দেখে ভূঞাপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোষ্টারগুলো উদ্ধার করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এঘটনায় হিন্দু অধ্যুষিত ফলদা গ্রামের সংখ্যালঘু পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
জঙ্গীদের হুমকি পাওয়া সংখ্যালঘু নেতা সন্তোষ কুমার দত্ত জানান, “সম্প্রতি পার্শ্ববর্তি গোপালপুর উপজেলায় যেভাবে সংখ্যালঘুর বাড়িতে পোষ্টার টাঙিয়ে দর্জিকে হত্যা করা হয়েছে তদরূপ একইভাবে আমাদের সংখ্যালঘু ৬জন নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোষ্টার টানিয়ে দিয়েছে জঙ্গীরা। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” 
এদিকে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি প্রদানকারী জঙ্গীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল। 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাঙানো পোষ্টারগুলো উদ্ধার ও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সংখ্যালঘু পরিবারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং খুব দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।” 

বুধবার, জুলাই ২০, ২০১৬

ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্ভোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
“জল আছে যেখানে, মাছ আছে সেখানে” এ শ্লোগানে ২০ জুলাই(বুধবার) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের  আয়োজনে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম খান।
ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায়  বক্তব্য রাখেন, ঘাটাইল ইউ.সি.সি.এ.লি. এর সভাপতি মোঃ শহীদুল ইসলাম লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হারিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

মঙ্গলবার, জুলাই ১৯, ২০১৬

ঘাটাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

“জল আছে যেখানে মাছ চাষ সেখানে”এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপল্েয গতকাল ১৯ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা , ঘাটাইল প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম , সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান মিঞা প্রমূখ। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোমবার, জুলাই ১৮, ২০১৬

ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের ঘাটাইলে সোমবার সকালে বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জ এর উদ্যোগে মাঠ পর্যায় কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ উন্নয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জ এর রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ হালিম, ভাইস প্রেসিডেন্ট- ক্ষিতিশ রাজবংশী, ডিভিশনাল কো-অর্ডিনিটের এম.এ মিজান প্রমুখ সহ আরো অনেকেই।  উক্ত কর্মী সভায় বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জ এর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রবিবার, জুলাই ১৭, ২০১৬

ঘাটাইলে মাদক সেবনের দায়ে ৩ যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ রবিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক সেবনের দায়ে ৩ যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
জানা যায়, মাদক বিরোধী অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে তিন মাদক সেবীকে আটক করা হয়। এ সময় উপজেল নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন আটক প্রত্যেক মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদদন্ড প্রাপ্তরা হলো, ঘাটাইল পৌরসভা এলাকার ঘাটাইল উত্তর পাড়া গ্রাামের মকবুল হোসেনের ছেলে মোঃ মমিনুল হক(২৬), উপজেলার মমরেজ গলগন্ডা গ্রাামের আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন(২৪), এবং আবুল কাশেমের ছেলে মোঃ লিটন মিয়া (২২)। আটক সকলকেই টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার, জুলাই ১৬, ২০১৬

ঘাটাইল ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

রবিউল আলম বাদল, ঘাটাইল প্রতিনিধি ঃ
গত সোমবার দৈনিক মজলুমের কণ্ঠে ঘাটাইল ভূমি অফিসের দুর্নীতির সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশের পর ভূমি অফিসের সার্ভেয়ার হযরত আলী ও অফিস সহকারী হাবিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজ দিয়েছেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। সার্ভেয়ার হযরত আলীকে ভূয়াপুর উপজেলায় এবং হাবিবুর রহমানকে ধনবাড়ী উপজেলায় বদলী করা হয়েছে।
জানা যায় যাদের মাথাগোজার ঠাঁই বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রি শেখ হাসিনা এইসব ভূমিহীন পরিবারকে গুচছ গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে পুর্নবাসন করে আসছে। একই সঙ্গে তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে যে মুহুর্তে ভূমিহীনদের নামে খাসজমি বরাদ্দ দিয়া আসছেন। ঠিক সেই সময়ে ঘাটাইল ভূমি অফিসের সার্ভেয়ার হযরত আলী, অফিস সহকারি হাবিবুর রহমান ও ইউনিয়ন তহশীলদার ফজলুল হক সরকারের পুর্নবাসন কার্যক্রমকে কুলষিত করে ভূমিহীনদের বন্দোবস্ত বাতিলের পায়তারা করে এবং মোটা টাকা ঘুষ গ্রহন করে ভূমিহীনদের জমি দখলদারদের ভোগ করার ব্যবস্থা করে দেন। তাছাড়া সরকারের আদেশ অমান্য করে জমির মালিকদের ফাঁদ পেতে বিভিন্ন কৌশলে লাখ টাকা লাখ টাকা হাতিয়ে নেয় এই সিন্ডিকেট বাহিনী। বিষয়টি স্থানীয় সাংবাদিক তিন মাসের অধিক সময় অনুসন্ধান করে গত সোমবার দৈনিক মজলুমের কণ্ঠে ঘাটাইল ভূমি অফিসের অনিয়মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করলে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ এবং স্থানীয় জেলা প্রশাসকের নজরে আসে। পূর্বেও এদের বিরুদ্ধে অভিযোগ থাকায় জেলা প্রশাসক মাহবুব হোসেন দুইজনকে স্ট্যান্ড রিলিজ করেন।

এ বিষয়ে ভূক্তভোগী ভূমিহীন পরিবারগুলো দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ায়, সাংবাদিকের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে অভিন্দন জানিয়েছেন। সেই সাথে তাদের দীর্ঘদিনের কাঙ্খিত বন্দোবস্ত জমি দখলমুক্ত করে বুঝিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার বলেন-দুইজনকে বদলী করা হয়েছে।