আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সোমবার সকালে বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জ এর উদ্যোগে মাঠ পর্যায় কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ উন্নয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জ এর রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ হালিম, ভাইস প্রেসিডেন্ট- ক্ষিতিশ রাজবংশী, ডিভিশনাল কো-অর্ডিনিটের এম.এ মিজান প্রমুখ সহ আরো অনেকেই। উক্ত কর্মী সভায় বেস্ট লাইফ ইন্স্যুরেঞ্জ এর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷