বুধবার, জানুয়ারি ২০, ২০১৬

ঘাটাইলের লাউয়া গ্রামে ইভটিজিংয়ের দায়ে জুয়েল মিয়া নামে একজনকে জরিমানা

ঘাটাইল(টাঙ্গাইল), ২০ জানুয়ারি, আমাদের ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের লাউয়া গ্রামের জুয়েল মিয়াকে (৩৫) মঙ্গলবার বিকেলে তার পাশের বাড়ির এক মেয়েকে ইভটিজিং করার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আছমা আরা বেগম। এ বিষয়ে ওই মেয়ে বাদী হয়ে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে পরে এই জরিমানা করা হয়।ইউএনও আছমা আরা বেগম জানান, ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের সোহরাব হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩৫) তার পাশের বাড়ির এক মেয়েকে বিভিন্ন সময় রাস্তাঘাটে ইভটিজিং করতেন। পরে ওই মেয়ে বিষয়টি অভিভাবককে জানালে ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ জুয়েলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। পরবর্তীতে আর কোন সময় রাস্তাঘাটে কোন মেয়েকে ইভটিজিং করবে না মর্মে মুচলেকা দেয়।

প্রকাশঃ ২০ জানুয়ারী ২০১৬, ০১:৫২:০০ অপরাহ্ন

মঙ্গলবার, জানুয়ারি ১৯, ২০১৬

ঘাটাইলে জিয়াউর রহমানের ৮০তম জন্ম দিন পালিত

মোঃ নজরুল ইসলাম,ঘাটাইল(টাঙ্গাইল), ১৯ জানুয়ারি,

আমাদের ঘাটাইল :মঙ্গলবার যথাযথ মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালিত হয়।  এ উপলক্ষে উপজেলা বি.এন.পির নিজ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  উপজেলা, পৌর বি.এন.পি, যুবদল, ছাত্রদল যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা বি.এন.পির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামীম খান, পৌর বি.এন.পির সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু , সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মেদ সাগর,উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী ও কলেজ শাখা ছাত্র দলের আহবায় মোঃ আফজাল হোসেন।

প্রকাশঃ ১৯ জানুয়ারী ২০১৬, ০৭:৫২:০০ অপরাহ্ন

সোমবার, জানুয়ারি ১৮, ২০১৬

ঘাটাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক, ১৮ জানুয়ারি, আমাদের ঘাটাইল : 

সোমবার ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের শর্তহীনভাবে ৮ম জাতীয় স্কেল দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষক ও কর্মচারী ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,  সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষক নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেন। 

প্রকাশঃ ১৮ জানুয়ারী ২০১৬, ০১:৫২:০০ অপরাহ্ন

রবিবার, জানুয়ারি ১৭, ২০১৬

ঘাটাইলে মানবকণ্ঠ পত্রিকার সেতুবন্ধনের প্রস্তুতি সভা

বরুণ কুমার,ঘাটাইল(টাঙ্গাইল), ১৭ জানুয়ারি, আমাদের ঘাটাইল :ওরে সবুজ, ওরে অবুঝ ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অমর কথাগুলো সবারই জানা। যুগে যুগে তরুণরাই পর্বতসম কঠিন কাজকে বরফের মতো গলিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তাই তো এরই রেশ ধরে কিছু সংখ্যক তারুণ্যদীপ্ত তরুণদের নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত রবিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্যের বাসায় মানবকণ্ঠ পত্রিকার সেতুবন্ধনের আহ্বায়ক কমিটি করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কিভাবে আর্তমানবতার সেবায় তারুণ্যকে সম্পৃক্ত করা যায়। সেতুবন্ধন আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা, কার্যাবলির বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সদস্যরা যাতে সবাই উপস্থিত থাকে সে বিষয়ে মত প্রকাশ করা হয়। সেতুবন্ধনের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু ভাইকে প্রস্তুতি সভার বিষয়ে ফোন করে অবহিত করে মতামত চাওয়া হয়। উনার সম্মতিতে আলোচনা শুরু হয়। এ সময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ৬নং পৌর এলাকার কাউন্সিলর ও প্যানেল মেয়র মাজহারুল ইসলাম, রাজন চন্দ্র বসু, বিজয় কুমার পণ্ডিত, মো. রিপন মিয়া, পলাশ মিত্র, আলহাজ জালাল উদ্দিন, রাজন চন্দ্র দাস। ভালো কাজের সঙ্গে থেকে বন্ধুরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আহ্বায়ক কমিটি করার পরিকল্পনা নিয়ে সার্বিক আলোচনা করা হয়। পরিশেষে চা চক্রের মাধ্যমে প্রস্তুতির সমাপ্তি টানা হয়।   সমন্বয়ক, সেতুবন্ধন, ঘাটাইল, টাঙ্গাইল প্রকাশঃ ১৭ জানুয়ারী ২০১৬, ০৭:৫২:০০ অপরাহ্ন

বুধবার, জানুয়ারি ১৩, ২০১৬

ঘাটাইলে স্বাস্থ্য কার্ডের রেজিস্ট্রেশন ২০ জানুয়ারি থেকে শুরু

নিউজ ডেস্ক, ১৩ জানুয়ারী, আমাদের ঘাটাইল :

আগামী ২০ জানুয়ারি থেকে টাঙ্গাইলের তিন উপজেলায় স্বাস্থ্য কার্ড প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে আধুনিক চিকিৎসাসেবা দিতে এই কার্ড প্রদান করা হচ্ছে। টাঙ্গাইলের মধুপুর, কালিহাতী ও ঘাটাইলে আগামী ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর পাইলট প্রকল্প শুরু হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্বে করেন।সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দরিদ্রবান্ধব সরকার। দেশ থেকে দারিদ্র্য বিমোচনে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচী গ্রহণসহ নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছে। ফলে গত কয়েক বছরে দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে। তিনি বলেন, সরকার গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে যেসব কর্মসূচী হাতে নিয়েছে তার সুফল জনগণ পাচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র মানুষ যেন জটিল রোগের চিকিৎসা বিনামূল্যে করতে পারে সে লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর কাজ হাতে নেয়া হয়েছে।সভায় জানানো হয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও কালিহাতীতে অতি দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী জনগোষ্ঠীর তালিকা তৈরি করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে ঐ তিন উপজেলায় প্রায় এক লাখ মানুষ সর্বোচ্চ ৫০ হাজার টাকার চিকিৎসা সুবিধা দিতে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে। এই কার্ডধারী ব্যক্তিগণ কয়েকটি নির্দিষ্ট জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন উপজেলা, জেলা পর্যায়ের সরকারী হাসপাতাল থেকে। পরিবার প্রতি একজন এই কার্ড পাবে।সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে ভারতের বিখ্যাত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইএএমএসএমই অব ইন্ডিয়া এবং এশিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ৮ সদস্যের প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। আইএএমএসএমই-এ চেয়ারম্যান রাজীব ঢাওলা এবং এশিয়ান ইনস্টিটিউটের চেয়ারম্যান পদ্মভূষণ ডাঃ নরেন্দ্র কুমার পান্ডে এই দলের নেতৃত্ব দেন।ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী তাদের গরিব ও সাধারণ মানুষের জন্য সহজে ও কম খরচে বিশেষায়িত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিতে আহ্বান জানান।

প্রকাশঃ ১৩ জানুয়ারী ২০১৬, ০৪:৩১:০০ অপরাহ্ন

ঘাটাইলের সাইটশৈলা গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

ঘাটাইল (টাঙ্গাইল), ১২ জানুয়ারী, আমাদের ঘাটাইল :টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার উপজেলার সাইটশৈলা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।  মঙ্গলবার কিশোরীর মা বাদি হয়ে এ ব্যাপারে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, ১৬ বছর বয়সী প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী ঘাটাইল উপজেলার সাইটশৈলা গ্রামে। সোমবার দুপুরে সে তার নিজ বাড়িতে রান্না করছিল। এ সময় পাশের বাড়ির শাহজাদা খান নামক ষাট বছর বয়স্ক এক লোক তাকে জলপাই দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি তার বাড়িতে নিজের ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী মেয়েটি বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়। পরে তার মা এলাকাবাসীকে ঘটনাটি জানায়। এলাকার লোক ঘটনাটি টের পাওয়ায় আগেই ধর্ষক কৌশলে পালিয়ে যায়।মামলার পর আজ মঙ্গলবার পুলিশ মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জন্য পাঠায়। ডাক্তারী পরীক্ষা শেষে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মেয়েটির জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। পরে মেয়েটিকে তার মায়ের হেফাজতে দেয়া হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান,  মঙ্গলবার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশঃ ১৩ জানুয়ারী ২০১৬, ১২:০১:০০ অপরাহ্ন

রবিবার, জানুয়ারি ১০, ২০১৬

চাঁদাবাজি মামলায় দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান সোহবার হোসেনকে গ্রেপ্তার

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় থেকে ১নং দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন (৫৫) কে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। তাকে টাংগাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে। 
পুলিশ জানায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ঐ গ্রামের  মোঃ নূরুল ইসলাম এর মেয়ে এ্যাডভোকেট শামীমা ইসলাম (৩৫) এর জায়গা জোরপূর্বক দখল করে এবং ৬ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার লোকজন নিয়ে জমির  ধান ও পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ ডিসেম্বর  এ্যাডভোকেট শামীমা ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।
এ বিষয়ে মামলার বাদী এ্যাডভোকেট শামীমা ইসলাম জানান, চেয়ারম্যান সোহরাব হোসেন আমার জমি জবরদখল করে রেখেছে এবং আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে আমি তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছি।
এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক এস.আই তাইজুল ইসলাম জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদা চাওয়ার অপরাধে থানায় নিয়মিত মামলা হয়েছে। 

উল্লেখ্য তার বিরুদ্ধে পাহাড় কাটা, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।