রবিবার, জানুয়ারি ১৭, ২০১৬

ঘাটাইলে মানবকণ্ঠ পত্রিকার সেতুবন্ধনের প্রস্তুতি সভা

বরুণ কুমার,ঘাটাইল(টাঙ্গাইল), ১৭ জানুয়ারি, আমাদের ঘাটাইল :ওরে সবুজ, ওরে অবুঝ ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অমর কথাগুলো সবারই জানা। যুগে যুগে তরুণরাই পর্বতসম কঠিন কাজকে বরফের মতো গলিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তাই তো এরই রেশ ধরে কিছু সংখ্যক তারুণ্যদীপ্ত তরুণদের নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত রবিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্যের বাসায় মানবকণ্ঠ পত্রিকার সেতুবন্ধনের আহ্বায়ক কমিটি করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কিভাবে আর্তমানবতার সেবায় তারুণ্যকে সম্পৃক্ত করা যায়। সেতুবন্ধন আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা, কার্যাবলির বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সদস্যরা যাতে সবাই উপস্থিত থাকে সে বিষয়ে মত প্রকাশ করা হয়। সেতুবন্ধনের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু ভাইকে প্রস্তুতি সভার বিষয়ে ফোন করে অবহিত করে মতামত চাওয়া হয়। উনার সম্মতিতে আলোচনা শুরু হয়। এ সময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ৬নং পৌর এলাকার কাউন্সিলর ও প্যানেল মেয়র মাজহারুল ইসলাম, রাজন চন্দ্র বসু, বিজয় কুমার পণ্ডিত, মো. রিপন মিয়া, পলাশ মিত্র, আলহাজ জালাল উদ্দিন, রাজন চন্দ্র দাস। ভালো কাজের সঙ্গে থেকে বন্ধুরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আহ্বায়ক কমিটি করার পরিকল্পনা নিয়ে সার্বিক আলোচনা করা হয়। পরিশেষে চা চক্রের মাধ্যমে প্রস্তুতির সমাপ্তি টানা হয়।   সমন্বয়ক, সেতুবন্ধন, ঘাটাইল, টাঙ্গাইল প্রকাশঃ ১৭ জানুয়ারী ২০১৬, ০৭:৫২:০০ অপরাহ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷