বুধবার, জানুয়ারি ১৩, ২০১৬

ঘাটাইলের সাইটশৈলা গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত


ঘাটাইল (টাঙ্গাইল), ১২ জানুয়ারী, আমাদের ঘাটাইল :টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার উপজেলার সাইটশৈলা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।  মঙ্গলবার কিশোরীর মা বাদি হয়ে এ ব্যাপারে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, ১৬ বছর বয়সী প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী ঘাটাইল উপজেলার সাইটশৈলা গ্রামে। সোমবার দুপুরে সে তার নিজ বাড়িতে রান্না করছিল। এ সময় পাশের বাড়ির শাহজাদা খান নামক ষাট বছর বয়স্ক এক লোক তাকে জলপাই দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি তার বাড়িতে নিজের ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী মেয়েটি বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়। পরে তার মা এলাকাবাসীকে ঘটনাটি জানায়। এলাকার লোক ঘটনাটি টের পাওয়ায় আগেই ধর্ষক কৌশলে পালিয়ে যায়।মামলার পর আজ মঙ্গলবার পুলিশ মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জন্য পাঠায়। ডাক্তারী পরীক্ষা শেষে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মেয়েটির জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। পরে মেয়েটিকে তার মায়ের হেফাজতে দেয়া হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান,  মঙ্গলবার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশঃ ১৩ জানুয়ারী ২০১৬, ১২:০১:০০ অপরাহ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷