শনিবার, নভেম্বর ১০, ২০১৮

ফায়ার সার্ভিসে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১২৩ জন ড্রাইভার নিয়োগ দেবে।



যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। এছাড়া ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে।

শারীরিক যোগ্যতা

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ঢাকা মাপ ৩২ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে। বয়স হতে হবে ১-১১-২০১৮ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে। আবেদনপত্রের ফরম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের (www.fireservice.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেতন

চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ৯ হাজার ৭০০ টাকা স্কেলে বেতন পাবেন।

আবেদনের নিয়ম

আগ্রহীদের নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ট্রেজারি চালান কোড নং ১-৭৩৬১-০০০০-২০৩১ এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সম্প্রতি তোলা ৫ সে.মি. X ৫ সে.মি. সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবি পূরণকৃত ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপিসহ আবেদন করতে হবে।

ঘাটাইলে রেল ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে রেল লাইন ও গ্যাস সংযোগের দাবীতে আজ শনিবার (১০ নভেম্বর) বেলা ১১ ঘটিকার সময় ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সর্বস্তরের জনতা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান, ঘাটাইল উপজেরা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, ঘাটাইল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, আওয়ামী লীগের যুগ্মআহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা প্রমূখ।

মানবন্ধনে বক্তারা বলেন, ঘাটাইল একটি সর্ববৃহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ন উপজেলা। এখানে দেশের অন্যতম একটি সেনানিবাস রয়েছে। অথচ এ উপজেলার সাথে রেল যোগাযোগ নাই। জন সাধারণের চলাচলের একমাত্র বাহন হচ্ছে সড়ক পথ। ঘাটাইল, গোপালপুর,মধুপুর ও ধনবাড়িসহ উত্তর টাঙ্গাইলের এ চারটি উপজেলার জনসাধারনের ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য টাঙ্গাইল-ঘাটাইল-মধুপুর হয়ে ময়মনসিংহের সাথে রেল যোগাযোগের দাবী জানান।

বক্তাগণ আরো বলেন, ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগে যানযটের কারণে এ অঞ্চলের মানুষকে তিন ঘন্টার রাস্তা ৮/১০ ঘন্টায় পাড়ি দিতে হয়। তাই সহজ যোগাযোগের জন্য এখানে রেল লাইন সংযোগ জরুরি।

অপর দিকে পাশ্ববর্তী উপজেলা গোপালপুরে গ্যাস সংযোগ থাকলেও গুরুত্বপূর্ন উপজেলা হিসাবে ঘাটাইলে গ্যাস সংযোগ নেই। তাই রেললাইন নির্মাণের পাশাপাশি গ্যাস লাইন সংযোগের দাবী জানান বক্তারা।

মানববন্ধনে ঘাটাইল অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি কল্যান সঞ্চয় তহবিল সহ বিভিন্ন সংগঠন একাত্মতা ঘোষনা করে।

ঘাটাইলে মুকুল একাডেমি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উত্তম আর্য্য, ঘাটাইল: শনিবার (১০ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুকুল একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণি সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুকুল একাডেমি কর্তৃপক্ষ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার দিলরুবা আহমেদের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন স্কুল ব্যাবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মতিউর রহমার, মুকুল একাডেমি স্কুলের অধ্যক্ষ সহকারী কমিশনার(ভূমি) নূর নাহার বেগম, সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা, মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, মতিউর রমান প্রমুখ।

বিয়ের চার দিন আগেই চমকে দিলেন রণভীর-দীপিকা

বলিউড তারকা রনভীর-দীপিকার বিয়ে সম্পন্ন হবে আর চার দিন পরেই। এর আগে ভাগেই চমক দেখালেন তারা। শনিবার সকালে রণভীর সিং ও দীপিকা পাড়ুকোন রওনা দিয়েছেন ইতালির উদ্দেশে। সেখানেই বসবে তাদের বিয়ের আসর। যাওয়ার আগে মুম্বাই এয়ারপোর্টেই তারা চমকে দিলেন ভক্তদের।

দু’জনেই ম্যাচিং সাদা রঙের পোশাকে উপস্থিত হয়েছিলেন। বেশ হাসি-খুশি ছিলেন দু’জনেই। দীপিকা পরেছিলেন টার্টলনেক ওভারসাইজ টপ আর পাশ দিয়ে কাটা লম্বা স্কার্ট। রণবীরও সাদা রঙের পাতিয়ালা স্যুট পরেছিলেন।


রণভীরের সঙ্গে তার বাবা-মাকেও দেখা যায় এয়ারপোর্টে। প্রসঙ্গত, তাদের ঘনিষ্ঠ মাত্র ৩০ জনকে এই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এ নিমন্ত্রণ করেছেন দীপবীর। জানা গেছে ইতালির লেক কোমোয় ভিলা দেল বালবিয়ানেল্লোতে আগামী ১৪ ও ১৫ নভেম্বর রনভীর সিং ও দীপিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ইতিমধ্যেই অবশ্য বিয়ের আগের আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুই পরিবারেই। নভেম্বরের শুরুতে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে পুজো ও মুম্বাইতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে।

অর্ধশতাধিক আসন চায় বিএনপির পুরনো মিত্ররা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন বণ্টন চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট। আজ সন্ধ্যায় জোটের বৈঠকে এই বণ্টন চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ঠ সূত্রের দাবি। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট করেনি।

জানা গেছে, বিএনপির কাছে জোটের নিবন্ধিত ৭টি দল শরিকদের থেকে ১৩টি আসন চাইবে। এ ছাড়া অনিবন্ধিত অধিকাংশ দলগুলো বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে পোষণ করলেও নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর দাবি ৪০টি আসন।


বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির দাবি দুইটি আসন। একটি দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের জন্য আরেকটি মহাসচিব আব্দুল মতিন সউদ এর জন্য।

পার্থ ভোলা-১ অথবা ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আর সউদ ঢাকা-৫ আসন থেকে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) দাবি ৩টি আসন। এর মধ্যে চেয়ারম্যান অলি আহমদের জন্য চট্টগ্রাম-১৪, মহাসচিব রেদোয়ান আহমেদের জন্য কুমিল্লা-৭ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিমের জন্য লক্ষ্মীপুর-১ আসন।

বাংলাদেশ কল্যাণ পার্টি চায় দুইটি আসন। তার মধ্যে চট্টগ্রাম-৫ আসনে দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এবং মহাসচিব এম এম আমিনুর রহমান পাবনা-১।

জাতীয় গণতন্ত্রিক পার্টি জাগপার দাবি একটা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিয়া প্রধান পঞ্চগড়-২ আসনের দাবিদার।

বাংলাদেশ মুসলিম লীগের কামরুজ্জামান খান খসরু কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচন করতে চান।

জোটের শরিক নিবন্ধিত ইসলামপন্থী দলগুলো মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের মুফতী ওয়াক্কাস যশোর-৬, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩, খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মাদ ইসহাক পাবনা-৫ এবং মহাসচিব আহমেদ আব্দুল কাদের হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

আর নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী অন্তত ৪০টি আসনে শরিকদের সমর্থন চাইবে। জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আমির মকবুল আহমদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। সাবেক এমপিদের মধ্যে রয়েছেন অধ্যাপক মজিবুর রহমান, মিয়া গোলাম পরোয়ার, ডা. আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, হামিদুর রহমান আযাদ, শামসুল ইসলাম, আব্দুল খালেক। অন্যদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, মুহাম্মদ সেলিম উদ্দিন। এ ছাড়া দলটির সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী প্রমুখ নির্বাচনে প্রার্থী হতে চাইবেন।

জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিলের জন্য আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যেতে চাই। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘যাদের নিবন্ধন নেই তারা বিএনপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বিষয়ে গত বৈঠকে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে চূড়ান্ত হবে।’

ফরম নিলেন তারানা হালিম

আসন্ন সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন তথ্যপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। তিনি টাঙ্গাইল- ৬ (দেলদুয়ার নাগরপুর ) আসন থেকে নির্বাচন করতে চান।

আজ (শনিবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ফরম সংগ্রহ করেন তিনি।


এর আগে অ্যাডভোকেট তারানা হালিম সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রথমে তিনি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অদ্যবধি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।
তফসিল ঘোষণার পরই দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে (ইসি)। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার আ.লীগের মনোনয়ন ফরম তুলবেন মাশরাফি ও সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাবিক আল হাসান আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া  এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাশরাফি ও সাকিব রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাদের কথা হয়েছে।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৮ নারী-পুরুষ গ্রেফতার

গাজীপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৮ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে এক জোড়া যুবক-যুবতীর বিয়ের উদ্যোগ নিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ নভেম্বর) গাজীপুর আবাসিক হোটেলে অভিযান চালিছে পুলিশ।

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকার রাজধানী আবাসিক হোটেলে শুক্রবার অভিযান চালায় পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৮নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১১জন নারী এবং ১৭জন পুরুষ রয়েছে।

আটকদের মধ্যে দুই পোশাক শ্রমিক যুবক-যুবতির বিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে ওসি জানান। এদের মধ্যে যুবকের বাড়ি চাঁদপুর এবং যুবতীর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। তাদের স্বজনদের খবর দেয়া হলে রাত সাড়ে ৭টার দিকে ওই যুবতীর স্বজনরা থানায় গিয়েছে। এখন অপেক্ষা চলছে যুবকের স্বজনদের আগমণের। তারা আসলেই সম্মতি মিললে কাজী ডেকে বিয়ের করিয়ে দেয়া হবে। তা না হলে অন্যদের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৪ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫টি পদে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড


পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ২৫ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ফার্মেসি
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা



পদের নাম: জুনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ড্রেসার
পদসংখ্যা: ০৬ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা



পদের নাম: মিডওয়াইফ
পদসংখ্যা: ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা

বয়স: ০৬ নভেম্বর ২০১৮ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। বিভাগীয় ক্ষেত্রে ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের ঠিকানা: পরিচালক, কর্মচারী পরিদফতর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন, ৫ম তলা, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০১৮

ঘাটাইলে অস্ত্র ও ফেনসিডিলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আব্দুল লতিফ, নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে অস্ত্র, গুলি ও ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. রাসেল (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তরর করা হয়। রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও  পাঁচ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় চিহ্নিত সন্ত্রাসী রাসেলের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।  সেখান থেকে অস্ত্র ও মাদকসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।