মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে খাবার হোটেলসহ চারটি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৭ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর নাহার বেগম এ অভিযান পরিচালনা করেন।
এসময় আদালত দুটি মুদির দোকান ও দুটি হোটেলে ছয় হাজার টাকা জরিমানা করেন।
ঘাটাইল বাজারের জালাল উদ্দিন ও হাশেম খানের দোকানে এক হাজার টাকা করে এবং বাজার রোডের দই মিষ্টির দোকানের মালিক জীবন ঘোষকে দুই হাজার টাকা ও কলেজ মোড়ের তিন তারা হোটেলের মালিক লিয়াকতকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে দোকানে মূল্য তালিকা না থাকায় এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর নাহার বেগম বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা ও হোটেল গুলো পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় তাদের এ জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷