মঙ্গলবার, মে ২৮, ২০১৯

১০৪০ টাকা মন দরে খাদ্যগুদামে ধান দিচ্ছে ঘাটাইলের কৃষকরা

খান ফজলুর রহমান, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল খাদ্যগুদামে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারীভাবে ধান কেনা শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকরা কৃষি কার্ড প্রদর্শন করে গুদামে ১০৪০ টাকা মন দরে ধান দিচ্ছে। এতে কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।

গুদামে ধান দিতে আসা উপজেলার শেখশিমুল গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, বাজারে ধানের মূল্য কম। এ সময় ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে অনেকটাই স্বস্তি পাচ্ছি।

জানতে চাইলে ঘাটাইলের ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যে সরকার কৃষকদের জন্য ভাবেন, কৃষকরা যেহেতু বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না সে জন্য প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান ক্রয়ের যে উদ্যোগ নিয়েছেন এটা আসলেই প্রশংসনিয়।

তিনি জানান, ধান সংগ্রহের আগে আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে কৃষকদের সাথে মত বিনিময় করেছি। তাদেরকে সচেতন করে এসেছি। কিভাবে ধান দিতে হবে তার নিয়ম গুলো অবহিত করেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷