শুক্রবার, ফেব্রুয়ারি ২২, ২০১৯

নিহতদের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় আগামীকাল শনিবার বাদ আসর চুড়িহাট্টা মসজিদে কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

এর আগে শুক্রবার বিভিন্ন মসজিদে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গায়েবানা জানাযা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোন তথ্য এই নম্বরে  ৯৫৫৬০১৪ ফোন করে দেয়া যাবে। 

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ বসবাস উপযোগী আছে কি না এ বিষয়ে তদন্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে আহ্বায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে আরো রয়েছেন- বুয়েটের প্রফেসর ড: মেহেদী আহমেদ আনসারি, প্রফেসর ড: ইশতিয়াক আহমেদ, ফায়ার ব্রিগেডের লে. ক. জুলফিকার রহমান রাজউক এর মো: শাহ আলম, নুরুল ইসলাম, নুরুজ্জামান জহির, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো:আসাদুজ্জান, মো:জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল হাসেম এবং প্রধান নগর পরিকল্পনাবিদ মো: সিরাজুল ইসলাম। 

শুক্রবার সকালেই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন বলে নিশ্চিত করেছেন।
সোর্স : আজকের টাঙ্গাইল ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷