মঙ্গলবার, জানুয়ারি ০১, ২০১৯

পুলিশের অস্ত্র ছিনতাই : জাসদ নেতা গ্রেপ্তার

কেন্দ্রীয় জাসদের সহসম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন।

পুলিশ জানায়, ভোট শুরুর আগ মুহূর্তে পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



সোমবার রাতে ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, ভোটের দিন সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়িয়ার তেলিগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনায় ফুলবাড়িয়া থানার এএসআই জাহাঙ্গীর এ আসনের স্বতন্ত্র প্রার্থী মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করেন।

উল্লেখ্য, শফিকুল ইসলাম মিন্টু ওই আসনের জাসদের প্রার্থী থাকলেও পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷