৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১১৯টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে ৯০ ভাগের বেশি ভোট পড়েছে।
এ আসনে মোট ভোট পড়েছে ৮১ দশমিক ৬৫ ভাগ।
এখানে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান নৌকা প্রতীকে ২ লাখ ৪২ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম বিএনপির প্রার্থী (ধানের শীষ) লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ৯ হাজার ১২২ ভোট।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী চান মিয়া আম প্রতীকে পেয়েছেন ১৩৯০ ভোট, তরিকত ফেডারেশনের আবু হানিফ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট, জাকের পার্টি প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ১৯০২ ভোট এবং ইসলামী আন্দোলনের রেজাউল করিম পান ৩১২৪ ভোট।
এ নির্বাচনে বাতিলকৃত ভোটের সংখ্যা ১৬৯১টি।
এবার ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থেকেছেন পুলিশ, আনছার বাহিনীর সদস্যরা । প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ১ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪জন, পোলিং অফিসার ৮জন। ১৪ জন আনছার, ১ জন চৌকিদার ও ১ জন পুলিশ সর্বদাই ভোট চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে উপস্থিত থেকেছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) অাসনে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি।পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।
সোর্স : ঘাটাইল ডট কম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷