মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোররাতে টাঙ্গাইলের ঘাটাইলে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্নালংকার ও সকল আসবাবপত্র পুড়ে গেছে।
উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য আতাব আলীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় ৭ লাখ টাকা। প্রতিবেশীরা জানান, ঘরের মালিক সাবেক ইউপি সদস্য আতব আলীর ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলাম। তার স্ত্রী ঘরটি তালাবদ্ধ করে বাবার বাড়িতে যান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে ঘরের চারদিকে দাউ দাউ করে হটাৎ আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন । পরে বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। তৎক্ষনে ঘরের টিভি ফ্রিজসহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। নজরুলের ভাই মসলিম জানান, অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বৈদ্রতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমও অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷