মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

ঘাটাইলে ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

“মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা ও পৌর শাখা আয়োজিত এ দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিতে অংশগ্রহন করেন স্থানীয় সাংসদ আতাউর রহমান খান, উপজেলা চেযারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এমদাদুল হক খান, সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য, বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, পৌর শাখার সাধারন সম্পাদক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷