ঘাটাইলে কিশোর অটোবাইক চালক শাকিল হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক আপেল মাহমুদ। অভিযুক্ত আসামিরা হচ্ছে ঘাটাইলের পাড়া কুশারিয়া গ্রামের হারুন, শাহ আলম, শফিক খান, গৌরিশ্বর গ্রামের শফিকুল ইসলাম, নলমা গ্রামের আমির আলী ও জমির উদ্দিন। আসামিদের মধ্যে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। এরা জেলহাজতে রয়েছে। অপর মূল পরিকল্পনাকারী হারুন পলাতক রয়েছে। একাধিক আসামি স্বীকারোক্তির ভিত্তিতে ভিকটিম শাকিলের অটোবাইকটি উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন ও তদন্ত শেষ করতে সাড়ে সাত মাস সময় লেগেছে।
২০১৮ সালের ১০ নভেম্বর অটোবাইকচালক শাকিল খান বাড়ি থেকে বের হয়ে অটোবাইকসহ নিখোঁজ হয়। ওই অটোবাইকের জন্য আসামিরা তাকে ওই রাতেই মধুপর গড়ের জঙ্গলে নিয়ে যায়। এরপর ৬ জন মিলে শাকিলকে হত্যা করে লাশ পুঁতে রাখে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷