বুধবার, জুলাই ৩১, ২০১৯

ঘাটাইলে ডেঙ্গু প্রতিরোধ মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে র‌্যালি

গতকাল ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে ঘাটাইলে ডেঙ্গু প্রতিরোধ মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

র‌্যালি ও উপজেলা পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম । 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. নুর নাহার বেগম, পৌর মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার আরিফ হোসেন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলম প্রমূখ। 

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷