বকুল হোসেন। ১৯ বছরের এক প্রাণবন্ত যুবক। উচ্চতা ৬ ফুট। কেউ বলতে পারবে না জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করেছে বা কারো সাথে উচ্চ স্বরে কথা বলেছে। খুব নম্র ও ভদ্র একটি ছেলে। অধূমপায়ী ও স্বল্পভাষী। অসুস্থ অবস্থাতেও সে এই বছর এইচ.এস.সি পরীক্ষায় পাশ করেছে। এরই মধ্যে তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যধী লিভার ক্যান্সার।
চিকিৎসকরা জানিয়েছে, দ্রুত লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে তাকে। নয় তো পৃথিবীর আলো ক্রমান্বয়ে নিভে যাবে বকুলের জীবন থেকে। তবে বকুল যে বাঁচতে চায়, একমাত্র মায়ের জন্য পৃথিবীর আলোয় আবারও উদ্ভাসিত হতে চায় এই ভুবনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷