ছেলেধরা গুজবে কিছু মানুষের নিষ্ঠুরতায় মাকে হারালো অবুঝ শিশু তুবা। যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন ওই মা সেই সন্তানের আগামীটা এখন হয়ে গেছে আরও বেশি অনিশ্চিত। তার মাকে কেন হ*ত্যা করা হলো ছোট্ট তুবা যদি এমন প্রশ্ন করে কী জবাব দেবেন ওই হামলাকারীরা। পাপবোধ কি তাদের তাড়া করে ফিরবে না?
কিন্তু তারপর একটি গুজব পাল্টে দিলো সব হিসেব-নিকেশ, গ*ণপি*টুনিতে প্রাণ গেলো এক মায়ের।
ছেলেধরা গুজবে কিছু মানুষের নিষ্ঠুরতা র*ক্তাক্ত করেছে স্নেহের আঁচল।
কিন্তু কেন এই পাশবিকতা? কেইবা রেনু? সে কি সত্যিই ছেলেধরা, নাকি মমতাময়ী এক মা ? কী বলছে স্বজন-প্রতিবেশীরা?
যদিও ছোট্ট তুবা এখনও জানেই না যে মা নেই, মা আর ফিরে আসবে না কখনই। আর কখনোই জাপটে ধরবে না বুকের ভেতর,কিনে দেবে না রঙিন জামা ও হরেক খেলনা।
আটষট্টি হাজার গ্রামের প্রতিটি মাঠ থেকে খুঁজে নিয়ে আসা, সবচেয়ে সুন্দর সরিষা ফুলের সবটুকু রেণু দিয়েও আর ফিরিয়ে আনা যাবে না মমতাময়ী এক রেনুকে তবে চাইলেই তো ফেরানো যায় মনুষ্যত্ববোধ। সূত্র-চ্যানেল২৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷