টাঙ্গাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকারী খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- নিহত ফারুক আহমেদের ভাই ও বর্তমান দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাভু, ইউপি সদস্য শাহজাহান সাজু, মো. নুরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে দাইন্যা চেয়ারম্যান লাভলু মিয়া লাভু বলেন, সাড়ে ৫ বছর আগে ফারুক আহমেদকে টাঙ্গাইল শহরের বটতলা কাঁচা বাজারের দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে একাধিকবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্বারকলিপি দেয়া হয়েছে।
তারপরও প্রধান আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। তাই দ্রুত সময়ে খুনীদের গ্রেফতার করে বিলম্বে ফাঁসি দাবি করছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷