“প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য” – এই প্রতিপাদ্যে নানা কর্মসুচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১২ জুন) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথী ছিলেন, দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার বিপ্লব কৃমার, শিশু পরিষদের সভাপতি মো. সাগর আহমেদ প্রমুখ।
এ সময় গুডনেইবারস বিদ্যালয়ের প্রায় দুইশত ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিশু পরিষদের সাধারণ সম্পাদক আফসানা মিমি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷