শনিবার, মে ২৫, ২০১৯

ঘাটাইলে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে বিপুল পরিমাণের ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানকে আটক করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। গতকাল শুক্রবার (২৪ মে) উপজেলার হামিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত লুৎফর রহমান (৩৫) উপজেলার চৌরাশা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারস্থ তোফাজ্জাল হোসেনের মালিকানাধীন ভাই ভাই খাবার হোটেলের ভিতর থেকে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানকে ১০০০ পিস ইয়াবা সহ (আনুমানিক মূল্য তিন লাখ টাকা) আটক করা হয়।

আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷