শনিবার, মে ২৫, ২০১৯

মধুুপুরে রান্নাঘরে খদ্দেরসহ ধরা পড়ল দেহ ব্যবসায়ী লাবনী

টাঙ্গাইলের মধুপুরে খদ্দেরসহ এক দেহ ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ মে) রাতে একটি পরিত্যাক্ত রান্না ঘর থেকে তাদের গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত দেহ ব্যবসায়ীর নাম লাবনী (২৭) এবং খদ্দের পিরোজপুর গ্রামের মোশারফের ছেলে শামীম (৪২)।

জানা যায়, মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুলের পরিত্যাক্ত রান্না ঘর থেকে দেহ ব্যবসায়ী লাবনীকে খদ্দের শামীমের সাথে হাতেনাতে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুলের পরিত্যাক্ত রান্না ঘর থেকে লাবনী নামের এক দেহব্যবসায়ী ও পিরোজপুর গ্রামের মোশারফের ছেলে শামীমকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ২৯০/৭৪ ধারায় মামলা রুজু করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷