টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথী ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের ঢাকা বিভাগের পরিচালক ও অতিরিক্ত সচিব ব্রজ গোপাল ভৌমিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসের লাইন ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরিক্ষা বিভাগের পরিচালক মোঃ হানিফুর রহমান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর টাঙগাইলের উপ-পরিচালক মোঃ লুৎফুল কিবরিয়া, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূসি) মোছাঃ নুর নাহার বেগম। কর্মশালায় বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম সামছুদ্দিন আহম্মেদ । কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। সভায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে লক্ষ্য উদ্দেশ্য বর্ননা করেন বাধাসমূহ দুরীকরনসহ স্বাভাবিক প্রসব সেবা সুফল বিষয়ে বিশদ আলোচনা করেন। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘাটাইলের সকল কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা মেম্বার, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷