টাঙ্গাইলের কালিহাতীতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় কথিত দুই জ্বিনের বাদশাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে ওই দুজন প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রতারকরা হলেন, গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের দিপ্তী মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই গ্রামে মৃত আবু ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)।
শনিবার (০৪ মে) দিবাগত রাতে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর আজ রোববার (০৫ মে) সকালে ওই দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
এ ঘটনায় সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ওই প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে নানা ধরণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি স্থানীয় অটো-ভ্যানচালক বাছেদও এ চক্রের ফাঁদে পড়ে বিকাশের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা পাঠিয়ে দেয়। এ সময় মূর্তি দিতে নানা রকম টালবাহানা করলে তার সন্দেহ হয়।
তারপর কৌশলে আরও টাকার লোভ দেখিয়ে ওই প্রতারকচক্রের দুই সদস্যকে গতরাতে শনিবার গ্রামে ডেকে এনে একটি নকল মূর্তিসহ হাতেনাতে ধরে গণধোলাই দেন এলাকাবাসী।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় জনতা ওই দুজনকে রাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং এ বিষয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷