শফিকুল ইসলাম জয়, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের গুপ্তবৃন্দাবন ওয়ার্ড এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে মাদক সহ হাতেনাতে আটক করা হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী তদন্ত কেন্দ্র পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মৃত মোসলেম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম আকন্দ চিনি (৫০), হযরত আলীর ছেলে বুলবুল হোসেন আকন্দ বুলু (৩৫) এবং আঃ খালেকের ছেলে খলিলুর রহমান (৩৮)। এরা সবাই উপজেলার সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন ওয়ার্ডের শোলাকুড়া গ্রামের বাসিন্দা। গুপ্তবৃন্দাবন বাজার এলাকা থেকে প্রায় ১১০ গ্রাম গাজাঁসহ তাদের আটক করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, উপজেলার গুপ্তবৃন্দাবন বাজারে তমালতলা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের কারবার করে আসছেন তারা। এদের ছত্রছায়ায় এলাকায় গড়ে ওঠেছে মাদকের ভয়াবহ সিন্ডিকেট। এরা লোকচক্ষুর আড়ালে লিপ্ত ও নানা বেআইনি কাজে জড়িত।
এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এদের কারণে স্কুল-কলেজের ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। সন্ধা হলেই এরা স্কুল আঙ্গিনায় বসায় মাদকের হাট।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলম জানান, সোমবার বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আশরাফুল ইসলাম (আইসি), সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান (৩৫), মোঃ সাইফুল ইসলাম আকন্দ চিনি ও বুলবুল ইসলাম আকন্দ (৩০) কে ১১০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷