টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
আজ সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়াম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম মনোনয়নপত্র জমা দেয়ার সময় মিছিল বের করে তার সমর্থকরা।
এ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ১২ জন আহত হয়েছে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষের এক পর্যায়ে আমার ব্যাবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিরামিকসের স্যানিটারি যন্ত্রাংশ ও প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷