আব্দুল লতিফ, ঘাটাইল: চতুর্থ ধাপে দেশের ১২২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ শে মার্চ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক য্গ্মু সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার (৪ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলা নির্বাচন অফিসে শহিদুল ইসলাম খান হেস্টিংস তার বিপুল সংখ্যাক নেতাকর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামুরিয়া ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুুরুল আমীন মিয়া, সন্ধানপুর ইউনিয়নের সভাপতি ও যুবলীগের সহ সভাপতি ফরহাদ, আওয়ামী পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জামুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু মেম্বার সহ নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷