শুক্রবার, মার্চ ০১, ২০১৯

ঘাটাইলের সাবেক এমপি রানা আদালতে অসুস্থ, টাঙ্গাইল হাসপাতালে ভর্তি

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে উচ্চ রক্তচাপ জনিত কারণে রানা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে ঢাকা অথবা অন্যত্র পাঠানো হতে পারে বলে জানা গেছে।

এদিকে আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে টাঙ্গাইল আদালতের বিচারক মাকসুদা খানম আগামী ৪ এপ্রিল এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

ঘাটাইলের সাবেক এমপি রানাকে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার বাদী পক্ষের আরো একজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আমানুর রহমান খান রানার উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়।

পরে আদালতের বিচারক মাকসুদা খানম আগামী ৪ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

এরপর সাবেক এই সংসদ সদস্য অসুস্থতাবোধ করলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা জানান, দুপুরে সাবেক এমপি রানাকে উচ্চ রক্তচাপ, বুক ব্যাথা আর ডায়াবেটিক সমস্যাজনিত কারণে পুলিশ হাসপাতালে আনে। বর্তমানে তিনি হাসপাতালের ভিআইপি ক্যাবিনে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করেন।

তিনি আরও জানান, বর্তমানে তার রক্তচাপ ওঠানামা করছে। বুকে ব্যাথা ও ডায়াবেটিক সমস্যাটা এখনও নিয়ন্ত্রণে আসেনি।

উন্নত চিকিৎসার প্রয়োজন হয় হলে তাকে ঢাকা অথবা অন্যত্র পাঠানো হতে পারে বলেও জানান তিনি।

আদালত ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ‘সাবেক এমপি রানাকে অসুস্থতাজনিত কারণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থার উন্নতি হলে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷