টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১২৬ পিচ ইয়াবা সহ আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ড উদ্ধার করেছে র্যাব। উপজেলার বাহ্মনশাসন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার গুনদত্ত গ্রামের মৃত ইমান আলী ছেলে শুকুর মাহমুদ (২৫) ও একই উপজেলার গারট্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে রুবেল মিয়া (২০)।
বুধবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঘাটাইল উপজেলার বাহ্মনশাসন এলাকার গ্রামীন ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ১২৬ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা ঘাটাইল উপজেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷