সোমবার, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

সংবাদ প্রকাশে বয়স্ক ভাতার কার্ড পাচ্ছেন ঘাটাইলের ময়ূরী বেগম

জাতীয় দৈনিক সমকালসহ কয়েকটি অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পাচ্ছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের মনতলা গ্রামের সেই শতবর্ষী বয়োজ্যেষ্ঠ নারী ময়ূরী বেগম (১১০)।

গতকাল সোমবার বিভিন্ন পত্রিকায় ‘বয়সের ভারে ন্যুব্জ ঘাটাইলের ময়ূরী বেগম আর কবে পাবেন বয়স্কভাতা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি নজরে আসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানার। তিনি প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।

তিনি বলেন, খবরটি পড়ার পর পরই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। আজ সকালেই অফিসের লোক পাঠিয়েছি ময়ূরী বেগমের বাড়িতে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসার জন্য। অবশ্যই তাকে বয়স্ক ভাতার কার্ড দেয়া হবে। ঐ এলাকার কেউ মারা গিয়ে থাকলে সে স্থানে তার নাম স্থাপন করা হবে। তা না হলে নতুন করে যে তালিকা করা হচ্ছে সে স্থানে তার নাম যুক্ত করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷