মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

ঘাটাইলে তর্ণমূলের পছন্দের প্রার্থী শহিদুল ইসলাম খান

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তৃনমূলের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম খান হেস্টিংস। আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ তাকেই বেছে নিবে এমনটি প্রত্যাশা করছেন আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকরা।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান খানের হাত ধরে রাজনীতিতে আসেন। বর্তমানেও তিনি খান পরিবারের সুখ দুঃখের সারথী। শহিদুল ইসলাম খান হেস্টিংস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ নং জামুরিয়া মডেল ইউনিয়নের সফল চেয়ারম্যান ছিলেন। এসময় তিনি রাষ্ট্রীয় গোল্ডমেডেল এবং মাদক মুক্ত ইউনিয়নের স্বীকৃতি পান।

উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান উপজেলার সাধারণ মানুষ। আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ, তৃনমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক তিনি। তিনি দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি এলাকায় তার পোস্টার, ফেস্টুন, ব্যানার শোভা পাচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখায় দলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার সাথে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে সুসম্পর্ক রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷