বৃহস্পতিবার, জানুয়ারি ০৩, ২০১৯

৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘাটাইল ছাত্রলীগের বর্ণাঢ্য কর্মসূচী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার (৪ জানুয়ারি)। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে উপ-মহাদেশের বৃহৎ ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগ বর্ণাঢ্য কর্মসূচী হাতে নিয়েছে।

দীর্ঘ পথ চলায় বাংলাদেশ নামক রাষ্ট্রের গৌরব উজ্জ্বল সব অর্জনের সঙ্গে মিশে আছে ছাত্রলীগের নাম। সময়ের পরিক্রমায় সংগঠনটি আগামীকাল প্রতিষ্ঠার ৭০ বছর পার করে ৭১ বছরে পা রাখছে।এটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত।

ঘাটাইল ছাত্রলীগ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার (৪ জানুয়ারি) সকালে ছাত্রলীগের সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি।

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সফল করার জন্য সকলের প্রতি আহব্বান জানিয়েছেন ঘাটাইল ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷