বৃহস্পতিবার, জানুয়ারি ০৩, ২০১৯

নবনির্বাচিত এমপি আতাউর রহমান খান কে মন্ত্রী হিসেবে দেখতে চায় ঘাটাইলবাসী

বাংলাদেশ আ,লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক প্রয়াত সাংসদ শামসুর রহমান খান শাজাহানের কনিষ্ঠ ভ্রাতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানার গর্বিত পিতা আলহাজ্ব আতাউর রহমান খান বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কা প্রতীকে সরকারীভাবে বিজয়ী হয়েছেন।টাঙ্গাইলের ৪০লক্ষ বিপ্লবী জনতা নবনির্বাচিত এমপি আতাউর রহমান খান কে মন্ত্রী হিসেবে দেখতে চায়।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ঘাটাইল উপজেলা শাখার সম্মানীত সভাপতি,ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী, বর্তমান ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন বলেন,স্বাধীনতার ৪৭ বছর পরেও আওয়ামীলীগের গত চার মেয়াদে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা মন্ত্রীবিহীন।এখন সময় এসেছে সেই দুঃখ মোচনের।জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন টাঙ্গাইলের ৪০লক্ষ জনতার অভিভাবক জননেতা আলহাজ্ব আতাউর রহমান খান কে মন্ত্রী হিসেবে দেখতে চাই।তার জাদুকরী হাতের ছোয়াঁয় দল-মত নির্বিশেষে ঘাটাইলের সাড়ে চার লক্ষ জনতা আজ বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে।সু-দীর্ঘ চাকরী জীবনে সততা আর নিষ্ঠা দিয়ে যিনি দেশের জন্য অবদান রেখেছেন।জননেত্রী শেখ হাসিনা সামনের পাঁচ বছর দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।তাই এমন একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ মন্ত্রী হওয়া মানে দেশ ও জাতীর জন্য আল্লাহর রহমত।অনতিবিলম্বে শ্রদ্ধেয় জননেতা সাংসদ আমানুর রহমান খান রানার নিংশর্ত মুক্তি চাই।

কথিত,গত রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ঘাটাইলের ১১৯টি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলে।

এ আসনটি থেকে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতাউর রহমান খান। তিনি মোট ভোট পেয়েছেন দুই লাখ ৪২ হাজার ৪৩৭ ভোট।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন নয় হাজার ১২২ ভোট।

টাঙ্গাইলের ৪০ লক্ষ সর্বোস্তরের জনসাধারনের দাবী একটাই আলহাজ্ব আতাউর রহমান খান কে মন্ত্রী হিসেবে দেখতে চান।

উক্ত উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷