নিজস্ব প্রতিবেদক : সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনের লক্ষ্যে ‘অনলাইন এডিটর’স ফোরাম’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে নতুন এ সংগঠন যাত্রা শুরু করল।
শনিবার এক সভায় বিডি২৪রিপোর্ট ডটকমের প্রধান সম্পাদক মোঃ জুয়েল রানা-কে সভাপতি করে সংগঠনের প্রথম কমিটি করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বার্তা বাজার ডট কম এর সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান (শিক্ষা বার্তা), যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা (পিপলস নিউজ ২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বরকত উল্লাহ (বার্তা বাজার), দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ মানিক (এমটি নিউজ ২৪)।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, আব্দুল ওয়াদুদ বাবু (তরঙ্গ নিউজ), আলাউদ্দিন সোহেল (ডিবিএন ২৪), মোঃ আরাফাত হোসেন (জি নিউজ)।
এ সময় তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় নিজেদের সর্বদা ব্যস্ত রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্তা বাজার এর কার্যালয়ে অনলাইন এডিটর’স ফোরাম প্রথম সভা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷