মঙ্গলবার, জানুয়ারি ০৮, ২০১৯

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনির গণসংযোগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে গনসংযোগ শুরু করেছেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক  সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. শফিকুল ইসলাম খান জনি।

তিনি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনসাধারনের সাথে মতবিনিময় ও গণসংযোগ করছেন।

আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্নের বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে মোঃ শরিফুল ইসলাম খান জনি নিজের প্রার্থীতা ঘোষনা দেন।

এ বিষয়ে মোঃ শরিফুল ইসলাম খান জনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারনের আহ্বানে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা করি দলীয় নেতাকর্মী ও জনসমর্থনের কারনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিবেন।

তিনি বলেন, জনগনের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ঘাটাইল উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়ারই আমার প্রধান লক্ষ্য। আশা করি দলীয় মনোনয়ন পেয়ে ঘাটাইলবাসীর ভোটে আমি নির্বাচিত হবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷