বুধবার, জানুয়ারি ০৯, ২০১৯

কালিহাতীতে ইয়াবা সহ ঘাটাইলের বাচ্চু আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ৯৯পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী হচ্ছে ঘাটাইলের হামিদপুর এলাকার দিনু মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪০)।

গত মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর বিশেষ অভিযানে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো.হাসান আরাফাত জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে বাচ্চু মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৯৯পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ১৪,২০০ টাকা উদ্ধার করা হয়।

বাচ্চু মিয়া এলাকা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷