মঙ্গলবার রাত ৯টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা নামক স্থান থেকে ৪ কেজি গাজা সহ মাদক সম্রাট মোঃ শাহাদ আলী (শাহেদ৫৮) আটক করেছে সাগরদিঘী তদন্ত কেন্দ্রর পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি হাতী মারা গ্রামের মৃত মেহের আলীর ছেলে।তাকে বুধবার জেল হাজতে প্রেরন করা হয়। সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাতীমারা গ্রামের মৃত মেহের আলীর ছেলের শাহাদ আলী দির্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের সময় ৪কেজি গাজা সহ হাতে নাতে ধরে ফেলে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার জানান তিনি একজন পেশাদার মাদদ ব্যাবসায়ী তার বিরুদ্ধে থানায় এক অধিক মামলা রয়েছে তাকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷