সোমবার, ডিসেম্বর ২৪, ২০১৮

ঘাটাইলে বিএনপি প্রার্থীর গাড়ী ভাংচুর, দেড় ঘন্টা থানায় অবরুদ্ধ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের গাড়ি ভাংচুর ও তাকে থানায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ সোমবার (২৪ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার হামিদপুর বাজারে আসলে তার উপর অতর্কিত হামলা চালায় বলে জানান বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। এ সময় তার সাথে থাকা নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় বিকেলে থানায় মামলা করতে গেলে থানার প্রধান ফটকসহ চারপাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা দেন এনজিও এসডিএস ও আইটি সিএল এর টাকা ফেরত চাই ফেরত চাই বলে শ্লোগান দেন। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ পাহাড়ায় থানা ত্যাগ করেন তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলমকে থানায় গিয়ে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত সরকারি নম্বর ০১৭১৩-৩৭৩৪৬১ বার বার ফোন করেও পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷