শনিবার, ডিসেম্বর ২৯, ২০১৮

ঘাটাইলে রাত পোহালেই ভোট, সরঞ্জাম যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে

রাত পোহালেই শুরু হবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের(৩) ঘাটাইল আসনের ভোট। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তাইতো ভোটের উপলক্ষে উপজেলার ১১৯ কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স।

ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ আনছার বাহিনীর সদস্যরা । প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ১জন সহকারী প্রিজাইডিং অফিসার ৪জন,পোলিং অফিসার ৮জন। ১৪জন আনছার ১জন  চৌকিদার ও ১জন পুলিশ সর্বদাই ভোট চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে উপস্থিত থাকবে ।

১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন উপজেলায় ৩লাখ ১০হাজার ৬৬৫জন ভোটার রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷