‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতা বন্ধ হই’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৯ ডিসেম্বর) দুপুরের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ।
সভায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সরকারী গণপাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান, যুগান্তর সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খান ফজলুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, মাদ্রাসা সুপার লিয়াকত আলী প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সদস্য মো. হেলাল উদ্দিন ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে (টাঙ্গাইল- ময়মনসিংহ) সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷